নভেল করোনা ভাইরাসে যখন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। দিনে দিনে বেড়ে চলেছে মৃতের সংখ্যা তখন উত্তর কোরিয়া দাবি করেছে দেশটিতে একজনও করোনা ভাইরাস আক্রান্ত রোগী নেই।
আর এজন্য সংক্রমণ রোধে কঠোর ব্যবস্থা নেয়া ও দেশের সীমান্ত বন্ধ করে দেয়াকে কৃতিত্ব দিচ্ছে দেশটি। উত্তর কোরিয়ার সেন্ট্রাল ইমারজেন্সি অ্যান্টি-এপিডেমিকের পরিচালক পাক ইয়ং-সু বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে শুক্রবার এ দাবি করেন।
তিনি বলেন, করোনা নিয়ে আগে থেকেই সতর্কতা অবলম্বন করা ও বিদেশ ফেরতদের শনাক্ত করে সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। পাশাপাশি সব ধরনের পণ্য-সামগ্রী জীবাণুমুক্ত করার মতো বেশ কিছু বৈজ্ঞানিক পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া তার দেশ সীমান্ত, সমুদ্র এবং আকাশপথও বন্ধ করে দিয়েছে। আর এজন্যই তাদের দেশে করোনার সংক্রমণ ঘটেনি।
তবে উত্তর কোরিয়ার এমন দাবিকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা।
বার্তাবাজার/কে.জে.পি