ভোলায় জ্বরে শিশুর মৃত্যু, ৮ বাড়ি লকডাউন

ভোলার চরফ্যাশনে সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ওই শিশুর বাড়িতে তার মৃত্যু হয়। ওই শিশুর নমুনা পরীক্ষা-নিরীক্ষার জন্য শুক্রবার (৩ এপ্রিল) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) প্রেরণ করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এই ঘটনার পর আশপাশের আটটি বাড়ি লকডাউনের নির্দেশ দিয়েছেন।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, পরিবারের মাধ্যমে জানতে পেরেছি হঠাৎ ঠান্ডা লেগে শ্বাসকষ্টে শিশুটি মারা যায়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর