চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। পৃথীবিকে যেন মৃত্যুপুরীতে পরিণত করছে প্রাণঘাতী এই ভাইরাস। এ ভাইরাসের সবচেয়ে বেশি ভয়াবহ আকার ধারণ করেছে ইউরোপের দেশগুলোতে।
গেল ২৪ ঘন্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপের দেশ ফ্রান্সে ১ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে। গতকাল এ মৃতের সংখ্যা ছিল ১ হাজার ৩৫৫ জন। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা এখন ৬ হাজার ৫০৭ জন।
এদিকে এখন পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ১১ লাখ মানুষ। প্রাণ হারিয়েছে ৫৮ হাজার ১৪৯ জন।
ইতালিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৬৬ জনের। যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় ৭৩৩ জন, যুক্তরাজ্যে ৬৪৮ জন ও স্পেনে ৫৮৭ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস