রাজধানীর যেসব স্থানে শনাক্ত হয়েছে করোনা আক্রান্ত রোগী

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশের ৬২ জনের শরীরে শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রাণঘাতী এই ভাইরাস সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে রাজধানী ঢাকায়।

ঢাকায় এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৬ জন। এর মধ্যে মিরপুর এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি।

এদের মধ্যে মিরপুরের ৯ জন। মিরপুরের মনিপুরে ৫ জন, সেনপাড়ায় দুজন, মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকার একজন করে রোগী আছেন। বাসাবোয় ৪ জন, বাংলাবাজারে ৩ জন, মোহাম্মদপুর, লালমাটিয়া, হাজারীবাগ, মগবাজার, উত্তরা ও উত্তরখানে দুজন করে রোগী আছেন। এ ছাড়া যাত্রাবাড়ী, আজিমপুর, কলাবাগান, রামপুরা, মহাখালী, বনানী-গুলশান, বারিধারা ও খিলক্ষেত এলাকায় একজন করে রোগী আছেন।

আক্রান্তদের মধ্যে নারীর তুলানায় পুরুষের সংখ্যাই বেশি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে।

ঢাকার বাইরে দেশের ১০টি জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। ঢাকায় আক্রান্ত হয়েছেন ৩৬ জন। মাদারীপুর জেলায় ১০ জন, নারায়ণগঞ্জ জেলায় ৪ জন, গাইবান্ধা জেলায় ৪ জন। এ ছাড়া গাজীপুর, কুমিল্লা, কক্সবাজার, চুয়াডাঙ্গা ও রংপুর জেলায় একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর