বিশ্বব্যপী করোনা কেড়ে নিল ৫৯ হাজারেরও বেশি প্রাণ

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস যেন পৃথীবিকে মৃত্যুপুরীতে পরিণত করছে।এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছে ৫৯ হাজার ১৫৯ জন। আক্রান্ত হয়েছে ১০ লাখ ৯৮ হাজার ৩৯০ জন।

ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেইপ্রদেশের উহান শহরে এ ভাইরাসটি প্রথমে দেখা যায়। পরে ভাইরাসটি মহামারী আকারে বিশ্বের ১৯৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

বর্তমানে এ ভাইরাসটিতে সবচেয়ে বেশি সংক্রমিত দেশ যুক্তরাষ্ট্র। আর মৃত্যুর দিক দিয়ে এগিয়ে রয়েছে ইউরোপের দেশ ইতালি। এর পরেই অবস্থান ইউরোপের আরেক দেশ স্পেনের। এদিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে ক্ষমতাধর যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রে ২ লাখ ৭৭ হাজার ১৬১ জনের দেহে কোভিড-১৯ ধরা পড়েছে। মৃতের সংখ্যা পৌঁছেছে ৭ হাজার ৩৯২ জনে।

করোনাভাইরাসে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি এখনও ইতালিতে। শুক্রবার পর্যন্ত পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১৯ হাজার ৮২৭ জন, আর প্রাণ হারিয়েছেন ১৪ হাজার ৬৮২ জন।

করোনাভাইরাস সংক্রমণে স্পেনে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১১ হাজার ১৯৮ জনে।

ফ্রান্সে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৫০৭ জনের। আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৩৩৮ জন।

ইরানে এ পর্যন্ত মারা গেছেন তিন হাজার ২৯৪ জন। আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ১৮৩ জন। তবে এর মধ্যে ১৬ হাজার ৭১১ জন সুস্থ হয়েছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর