সিরাজগঞ্জে কলেজ ছাত্রী ও তাঁর মাকে মারপিট-মামলা দায়ের 

সিরাজগঞ্জের কামাখন্দে জমি সংক্রান্ত বিরোধের জেরে আয়শা সিদ্দীকা নামে এক কলেজ ছাত্রী ও তার মাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।
গুরুতর আহত অবস্থায় তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ৫ জনকে আসামী করে গতকাল মঙ্গলবার রাতে কামারখন্দ থানায় মামলা দায়ের করেছেন কলেজ ছাত্রী আয়শা সিদ্দীকা (২২)। আসামীরা হলেন,কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে রফিকুল ইসলাম,সোবহান মাষ্টারের ছেলে হাসানুর রহমান,সাইদুল ইসলামের ছেলে মাহফুজ,সাগর আলীর ছেলে মাসুদ রানা ও নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম।

মামলার অভিযোগে পত্রে উল্লেখ করা হয়েছে, জমি সংক্রান্ত জের ধরে সিরাজগঞ্জ সরকারী কলেজের মাষ্টার্স ১ম বর্ষের ছাত্রী আয়শা সিদ্দীকা ও পরিবারকে ক্ষতি করার চক্রান্ত করছিলেন প্রতিপক্ষরা। এরই জেরে গত ২০ এপ্রিল আসামীরা দেশীয় অস্ত্র, লাঠি সোটা, লোহার রড, নিয়ে কলেজ ছাত্রী ও পরিবারের উপর হামলা করে।

এ সময় আসামীরা কলেছাত্রীর জামা কাপড় ছিড়ে বিবস্ত্র করে ফেলে। হামলায় তিনি ও তার মা কহিনুর সুলতানা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসাধীন কলেজ ছাত্র আয়শা সিদ্দীকা বলেন,আসামীদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। তারা সব সময় আমাদের ক্ষতি করার চেষ্টা চালিয়ে আসছিলো। আসামী ও তার সহযোগিরা আমাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। আমাকে কুপ্রস্তব দিতো। তারা বাড়ির প্রায় ৪০টি গাছ কেটে নিয়েছে। আর একাজের নেতৃত্ব দিতো আসামী রফিকুল ইসলাম। তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় আমরা ভয়ে আছি।

এ বিষয়ে কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) দয়াল জানান, উভয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিলো। এর জেরে হামলার ঘটনা ঘটেছে বলে থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর