প্রতি ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হচ্ছেন ২০!

ভারতে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। উলটে প্রতি ঘণ্টায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। আগের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় নতুন করে এই ভাইরাসের শিকার হয়েছেন ৪৭৮ জন। অর্থাৎ এ দেশে প্রতি ঘণ্টায় প্রায় ২০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

যার জেরে শুক্রবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫৪৭ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য় ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, এই মুহূর্তে ভারতে মোট ২,৩২২ জন করোনা আক্রান্তের চিকিৎসা চলেছে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ১৬২ জন। আর এই মারণ ভাইরাসের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ৬২ জন।

এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে এই মুহূর্তে রাজ্যগুলির মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে আরও ৬৭ জন নতুন করোনা রোগীকে শনাক্ত করা গিয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯০। এদিন আরও ছ’জনের মৃত্যুর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬। সুস্থ হয়ে ওঠায় ৫০ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর