করোনার কালো থাবায় ধ্বংস স্তুপে পরিণত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। দেশটির রাস্তাঘাটে অসংখ্য পঁচা গলা লাশ পড়ে আছে। এছাড়াও জানা যায় দেশটির বন্দরনগরী গুয়াইকুলের রাস্তা ও বাসাবাড়ি থেকে করোনায় প্রাণ হারানো ৪০০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সরকারের হুশিয়ারিতে বলা হয়েছে, আগামী কয়েকমাসের মাঝে নগরী ও আশেপাশের এলাকায় অন্তত সাড়ে তিন হাজার মানুষ মারা যেতে পারে।
দেশটিতে এই পর্যন্ত কতজন মারা গেছে তারা সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও সরকারি হিসাবে মাত্র ৯৩ জন মারা গেছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কফিন ও লাশের ছবি দেখলে বুঝা যায় সংখ্যাটা তার চেয়ে বহুগুন বেশি। কফিন কিনতে আসা মানুষের ভিড়ও অনেক দেখা যায় দোকানগুলোতে।
রয়টার্সের একজন রিপোর্টার নীল রঙের প্লাস্টিকে মোড়ানো ফুটপাতে একজন ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন বলে জানিয়েছেন।
বার্তাবাজার/এসজে