করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যাক্তির দেহ থেকে অন্য কারও করোনা সংক্রমণ হবে এমন ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে মৃতদেহের শেষকৃত্য করার সময় প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, ভাইরাসে মারা যাওয়া লাশ পুড়িয়ে ফেলার একটি গুজব চালু হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। মারবার্গ, ইবোলা, কলেরা ছাড়া অন্য কোনো ভাইরাস মৃতদেহ থেকে ছড়ায় না। তবে ময়না তদন্তের সময় যদি মৃত ব্যাক্তির ফুসফুস সঠিকভাবে ব্যবস্থাপনা করা না হয় তাহলে সংক্রমণ ছড়ানোটা খুব স্বাভাবিক।
সংস্থাটি আরও জানিয়েছে, নিজ নিজ সমাজের রীতি অনুযায়ী মরদেহ পুড়িয়ে ফেলা যেতে পারে এবং কবর দেওয়া যেতে পারে। রীতি মেনে মৃতদেহ সৎকারের আগে স্বজনরা শেষবারের জন্য স্পর্শ ছাড়া প্রিয়জনের মুখ দেখতে পারেন।
বার্তাবাজার/এসজে