করোনভাইরাস ইতিমধ্যে ভয়াবহ রুপ ধারন করেছে সারাবিশ্বে। রোগটি একজনের শরীর থেকে আরেকজনের শরীরে প্রবেশ করে।
তাইতো র্মূকরোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি মৃত্যুর আগে অন্যের গায়ে থুথু ছিটিয়ে তাকে সংক্রমিত করার চেষ্টা করছেন, এমন একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে।
ভয়াবহ ওই ভিডিওটিতে দেখা যায়, থাইল্যান্ডের করোনায় আক্রান্ত এক ব্যক্তি ট্রেনে ওঠার আগে অন্য একজন যাত্রীর শরীরে থুথু দিচ্ছেন। এর কিছু সময় পরেই মারা যান ওই লোক।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেউলি মেইলর এক প্রতিবেদেনে বলা হয়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে নারাটিওয়াত শহরে যাওয়ার একটি ট্রেনে গত মঙ্গলবার আনান সাহোহ (৫৬) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। পরে পরীক্ষায় দেখা গেছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। যাত্রা শুরু করার আগের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাহোহ ব্যাংককের ব্যাং সু স্টেশনে টিকিট কিনে অপরিচিত এক ব্যক্তির গায়ে থুথু মারছেন।
কেএ/বার্তাবাজার