মাহামারি করোনায় বিপর্যস্ত সারা বিশ্ব। একের পর এক লকডাউন হচ্ছে বিভিন্ন দেশ। কিন্তু মুক্ত স্বাধীন মানুষেরা সেটা সহ্য করতে পারছে না। ভাল থাকার জন্য সাধারণ মানুষকে ঘরে আটকে রাখার নানা রকম চেষ্টা করে যাচ্ছে প্রতিটা দেশ। এবার ভিন্ন চিত্র দেখা গেলো কলকাতা শহরের পুলিশদের। সুরের মাধ্যমে জনগনকে ঘরে আটকে রাখার চেষ্টা করছে তারা।
কলকাতা পুলিশ, গত বুধবারে রাস্তায় গলা ছেড়েছে গেয়েছে “আমরা করবো জয়” গানটি। বৃহস্পতিবার গেয়েছে অঞ্জন দত্তের বিখ্যাত ‘বেলা বোস’ গানের সুরে করোনা সচেতনতামূলক গান। জনতাও রেলিং কিংবা জানালায় দাঁড়িয়ে উপভোগ করেছে চিরায়ত লাঠি,লকআপ আর অপরাধীদের নিয়ে খেলা পুলিশের গলার সুরের খেলা। করোনার এই সংকটে পুলিশ আর জনতা যেন একসাথে মিশে গিয়েছে।
কলকাতার গড়িয়াহাট থানার ওসি সৌম্য বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে করোনায় ম্লান মানুষদের লকডাউনের সন্ধ্যা নিমিষেই বদলে গেল সুরেলা সন্ধ্যায়। বাহবাও দিচ্ছেন জনতা। এ যেন অন্য রকম এক পুলিশ। যেটা তারা সবসময় চায়।
ভিডিও…
গান গেয়ে ঘরবন্দি মানুষকে চাঙা রাখছে পুলিশ
গান গেয়ে ঘরবন্দি মানুষকে চাঙা রাখছে পুলিশ
Gepostet von Barta Bazar am Freitag, 3. April 2020
বার্তাবাজার/এসজে