‘ইউরোপ-আমেরিকার পর দক্ষিণ এশিয়া নতুন মৃত্যুপুরী হতে যাচ্ছে’

মহামারি করোনাভাইরাসে পুরো বিশ্বে ১০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। অর্ধলক্ষ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। যাতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার ইউরোপের দেশগুলো ও যুক্তরাষ্ট্র।

তবে ইউরোপ ও আমেরিকার পর দক্ষিণ এশিয়া নতুন মৃত্যুপুরী হতে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনার আক্রান্ত হয়েছে পাঁচ শতাধিক মানুষ। নতুন করে প্রাণ গেছে ১৪ জনের।

সবশেষ ভারতে মোট আক্রান্ত ২ হাজার ৫৬৭ জন। এর মধ্যে গেলো ৪৮ ঘণ্টায় সংক্রমিত এক হাজারের বেশি। যার বেশিরভাগই দিল্লির নিজামুদ্দিন মার্কাজে অংশ নেয়া মুসল্লি। ভারতে প্রথম করোনা ধরা পড়ে ১৫ ফেব্রুয়ারি। এ ভাইরাসে দেশটিতে মারা গেছে ৭২ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর