সারবিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বাদ যায়নি সৌদি আরবও। যার ফলে ইতিমধ্যে পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় অনির্দিষ্ট কালের জন্য ২৪ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে। নাগরিকদের নিরাপত্তা দিতে পুরো দেশকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
চলমান এ ভয়াবহ পরিস্থিতিতে শঙ্কা দেখা দিয়েছে চলতি বছরে হজ পালন নিয়ে। এর আগে সর্বশেষ ১৭৯৮ সালে একবার হজ পালন স্থগিত করা হয়েছিল। চলতি বছর হজ পালিত না হলে তা হবে গত ২২২ বছরের মধ্যে প্রথম হজ স্থগিতের ঘটনা।
বিট্রিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়ছে, করোনাভাইরাসের কারণে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জমায়েত পবিত্র হজ স্থগিত হতে পারে। তবে সৌদি কর্তৃপক্ষ হক যাত্রীদের জুলাইয়ের শেষ নাগাদ পর্যন্ত অপেক্ষা করতে পরামর্শ দিয়েছে।
গত মাস থেকে পবিত্র দুটি শহর মক্কা ও মদিনা দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। ১৯১৮ সালের মহামারীর সময়ও এ শহরগুলো বন্ধ রাখা হয়নি। হজের পূর্ব মুহূর্তে সৌদি কর্তৃপক্ষ বিদেশিদের জন্য দেশের সীমানা বন্ধ করে দিয়েছে। আর দেশের অভ্যন্তরে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।
কেএ/বার্তাবাজার