গভীর রাতে খাদ্যসামগ্রী নিয়ে মানুষের ঘরে ইউএনও

করোনা মোকাবেলায় সরকারের নির্দেশনায় কর্মহীন হয়ে পড়া দিন মজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের বাড়িতে গিয়ে রাতের আঁধারে ঘুরে ঘুরে খাবার পৌঁছে দিচ্ছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ঝোটন চন্দ ।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা থেকে গভীর রাত অবধি পৌরসদরসহ উপজেলার শেখর ইউনিয়নের শেখর, বাজিদাঁতপুর গ্রামে ঘুরে ঘুরে কাঠমিস্ত্রি শিবু বালাসহ বেশ কয়েকটি দরিদ্র পরিবারে চাল, ডাল, আলু ও অন্যান্য খাদ্য সামগ্রীসহ ১৫ কেজি ওজনের একটি করে প্যাকেট বিতরণ করেন।

ত্রাণ বিতারণ কার্যকর্মে উপজেলা নির্বাহী অফিসারের সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন, দৈনিক ঢাকাটাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু প্রমুখ।

এ সময় আইন অমান্যকরে দোকান খোলা রেখে জনসমাগম করায় তিন জন ব্যাবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর