করোনায় ইতালিতে আজও ৭৬৬ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে মৃত্যুপুরী ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় সাড়ে ১৪ হাজরের বেশি মানুষ মারা গেছেন। যা বিশ্বে সর্বোচ্চ।

গতকাল বৃহস্পতিবার দেশটিতে করোনায় ৭৬০ জনের মৃত্যু হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৫৮৫ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ১৯ হাজার ৮৮৭ জন।

করোনার বিস্তার ঠেকাতে দুই সপ্তাহের বেশি সময় ধরেই গোটা ইতালি অবরুদ্ধ। গতকাল লকডডাউনের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। দেশটির মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে পারছেন না।

ইতালিতে করোনায় মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইতালি শিগগিরই করোনা সংক্রমণের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবে। এরপর থেকেই সেখানে এই মহামারির প্রকোপ কিছুটা কমতে শুরু করবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর