পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার এক যুবককে (৩১) করোনা সন্দেহে রংপুর মেডিকেল হাসপাতালে পরীক্ষার জন্য প্রেরণ করা হলে জ্বর-সর্দির প্রাথমিক চিকিৎসা দিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা বিভাগের চিকিৎসকেরা।
আজ শুক্রবার (০৩ এপ্রিল) রাত সাড়ে ৭টায় তাকে প্রেরণ করা হয়। সে দেবীগঞ্জ উপজেলার ধনুচেংঠী এলাকার বাসিন্দা এবং ঢাকা গাজিপুরে এক ওষুধ কোম্পানিতে চাকুরি করতো।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭-৮দিন আগে ঢাকা গাজিপুর থেকে সে পঞ্চগড়ের গ্রামের বাড়ি ধনু চেংঠী হাজরা গ্রামে আসে। বাড়ি আসার পর থেকে সে অসুস্থতা বোধ করে।
এর পর নিজের শরীরে করোনার লক্ষণ আছে মনে করে শুক্রবার বিকেলে সে তার বাবাকে নিয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে নিজ ইচ্ছাই স্বাস্থ্য পরীক্ষা করতে চায়। পরে স্বাস্থ্য সহকারী ফজলুর রহমান তাকে রংপুর মেডিকেলে প্রেরণ করেন।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ফজলুর রহমান জানান, সে করোনা বিষয়ে মোটামুটি জানতো। তার শরীরে করোনার লক্ষণ গুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করে সেচ্ছাই স্বাস্থ্য পরীক্ষা করতে চাইলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স করে তাকে রংপুরে পাঠানো হয়।
দেবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান জানান, ওই যুবককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর আমরা প্রশাসনের পক্ষ থেকে তার এলাকায় গিয়ে প্রতিবেশীদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছি।
তবে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা বিভাগের চিকিৎসকেরা তার স্বাস্থ্যর গতিবিধি দেখে জ্বর-সর্দির প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে।
কেএ/বার্তাবাজার