চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৬৭ বছর বয়সী এই রোগীর করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে সীতাকুণ্ডের বিআইটিআইডি ল্যাবে। ব্রঙ্কাইটিসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

শুক্রবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, শুক্রবার চট্টগ্রামের করোনা পরীক্ষাগার ফৌজদারহাট বিআইটিআইডি’তে ৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে একজনের করোনা পজেটিভ আছে। আক্রান্ত ব্যক্তির বয়স ৬৭ বছর। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর