সাধারন মানুষের কল্যানে সব সময় কাজ করে যাচ্ছেন চুয়াডাঙ্গার দর্শনা থানার অফিসার্স ইনচার্জ ওসি মাহবুবুর রহমান। সব সময় খোজ খবর নি”েছন দর্শনা থানাধীন অসহায়, কর্মহীন মানুষগুলোর।
এসব অসহায় মানুষগুলোর মাঝে যেন ওসি মাহবুবুর রহমান এক মহামানুষ। অনেকে ওসির কাছে তথ্য দি”েছন অসহায় মানুষগুলোর। তাৎক্ষনিক ওসি ব্যবস্থা নিচ্ছেন অসহায় মানুষগুলোর জন্য।
এরি ধারাবাহিকতায়, শুক্রবার (৩ এপ্রিল) দর্শনা থানাধীন এলাকা জয়নগর ও মদনা গ্রামের তিনটি পরিবার অসহায় ব্যাক্তির কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান।
বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে দিনমজুর খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়াই অনেকেই না খেয়ে জীবন যাপন করছেন ঠিক সেই মুহূর্তে সাধারন মানুষের পাশে দাড়াচ্ছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।
কেএ/বার্তাবাজার