মহামারি করোনা ভাইরাস এখন সারা বিশ্বজুড়ে তার শক্তি দেখাচ্ছে। ১০ লাখ মানুষকে আক্রান্ত করে কেড়ে নিয়েছে ৫৪ হাজার প্রাণ। সমগ্র বিশ্বে ২০৩টি দেশে ছড়িয়েছে এই ভয়ানক ভাইরাস।
ভারতও বাদ যায়নি এই ভাইরাসের কালো নজর থেকে। দেশটির উত্তর প্রদেশের শামলি জেলায় এক যুবক কোয়ারেন্টাইনে ছিল। তার করোনা হয়েছে মনে করে আত্মহত্যা করে নিজের প্রাণ নিজেই শেষ করে দিয়েছে। মৃত্যুর পর তার করোনা টেস্টের রিপোর্ট এলো। সেখানে দেখা গেলো তার করোনা হয়নি।
শামলি জেলা প্রধান জসজিত কৌর ভারতীয় গণমাধ্যমে জানান, ৩৫ বছর বয়সী ওই যুবক মঙ্গলবার করোনা সন্দেহে জেলা হাসপাতালে ভর্তি হলে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। বুধবার তার নমুনা সংগ্রহ করে মিরাট হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু ওপিরাতেই সে আম্থত্যা করে বসে। পরবর্তীতে ফলাফল আসার পর জানা গেল আসলে ওই ব্যক্তির করোনা হয়নি।
পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে তাও জানা যায়নি।
বার্তাবাজার/এসজে