যশোর শহরের শংকরপুর চোপদার পাড়ার এক বাড়িতে অভিযান চালিয়ে সাকির শিকদার নামে এক ব্যক্তিকে আধা কেজি গাঁজা ও ৫১পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।বৃহস্পতিবার(০৩ই এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন,যশোর শহরের শংকরপুর পানির ট্যাংকী আনসার ক্যাম্প এলাকার মৃত আফছার আলীর ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাজায়, বৃহস্পতিবার রাত ৯ টায় র্যাবের একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে সাকির শিকদারের বাড়িতে অভিযান চালায়।র্যাবের উপস্থিতি টের পেয়ে সাকির সিকদার দ্রুত পালানোর চেষ্টা কালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত সাকির সিকদারের দখল হতে আধা কেজি গাঁজা ও ৫১পিস ইয়াবা উদ্ধার করাহয়। গ্রেফতারকৃত ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়।শুক্রবার(০৩ই এপ্রিল)যশোর আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।
কেএ/বার্তাবাজার