সরকারি চাল আত্মসাৎ: এবার বগুড়ায় সাংবদিক ও ভাইস চেয়ারম্যানকে পেটালো ইউপি চেয়ারম্যান (ভিডিওসহ)

দরিদ্র জনগোষ্ঠির জন্য সরকার ঘোষিত ১০ টাকা কেজি চাল আত্মসাত করে গোপনে বিক্রির সময় খোঁজ নিতে গেলে খাদ্য কর্মকর্তার সামনেই সাংবাদিক ও এক মহিলা সদস্যকে বেধরক মারপিট করে আহত করেছে ইউপি চেয়ারম্যান এস এম রুপম। এঘটনায় ঐ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ।

এঘটনায় শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দিয়েছেন আহতরা। শুক্রবার বাদ জুম্মা বগুড়ার শিবগঞ্জের ময়দান হাটা ইউনিয়নের কুফা এলাকায় এ ঘটনা ঘটে।

এব্যাপারে আহত মহিলা ইউপি সদস্য শাহানা বেগম বলেন, ময়দান হাটা ইউনিয়ন পরিষদে ১০ টাকা কেজি চালের কার্ডধারীদের মাঝে চাল বিতরণ কালে উপজেলা খাদ্য কর্মকর্তা এসে একজন ব্যক্তির কার্ডে অসঙ্গতি দেখে তার কার্ড বাতিল ঘোষণা করেন। একই সাথে আমার ওয়ার্ডের একজন কার্ড ধারীকে সন্দেহ হলে তার বাড়িতে যাওয়ার জন্য আমাকে সাথে নিলে পথিমধ্য চেয়ারম্যান এস এম রুপমের ভাই মশিউর রহমানের কাছে দাড়িদহ বাজার এলাকায় ১৩ বস্তা চাল দেখে তাকে জিজ্ঞাসাবাদ করেন খাদ্য কর্মকর্তা। এসময় খবর পেয়ে মহুর্তেই চেয়ারম্যান তার সাঙ্গপাঙ্গদের সাথে নিয়ে ঘটনাস্থলে আসলে কোন কিছু না জেনেই আমাকে উপর্যপুরী চর থাপ্পর ও কিল ঘুষি মারতে থাকে ও অকথ্য ভাষায় গালি গালাজ পারে।

এদিকে একই সময়ে চাল আত্মসাতের সংবাদ পেয়ে তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় প্রত্যাশা প্রতিদিন পত্রিকার সাংবাদিক শাজাহান আলীর উপর হামলা করেন চেয়ারম্যান ও তার লোকজন ।
বর্তমানে আহত মহিলা সদস্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তী আছে ও সাংবাদিক শাজাহান একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অভিযুক্ত ময়দানহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রুপমের কাছে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯.৪৮ মিনিট) একাধিক বার ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম রহমান জানান, কিছু অনিয়ম আমার চোখে পড়েছে। মজুদ করা ১৩ বস্তা চাল অনিয়মের মাধ্যমে সড়ানো হচ্ছিলো বলে আমার মনে হয়েছে। এ বিষয়ে আগামীকাল উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে রিপোর্ট দিবো। মারপিটের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এ রকম একটি ঘটনার কথা আমি শুনেছি।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির জানান, অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এবিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে এবং মামলা প্রক্রিয়াধিন আছে।

ভিডিও…..

সরকারি চাল আত্মসাৎ: এবার বগুড়ায় সাংবদিক ও ভাইস চেয়ারম্যানকে পেটালো ইউপি চেয়ারম্যান

সরকারি চাল আত্মসাৎ: এবার বগুড়ায় সাংবদিক ও ভাইস চেয়ারম্যানকে পেটালো ইউপি চেয়ারম্যান

Gepostet von Barta Bazar am Freitag, 3. April 2020

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর