দেশে ফিরলেন কলকাতায় আটকে পড়া ৮১ বাংলাদেশি

করোনা ভাইরাস মোকাবিলায় ভারতজুড়ে চলছে লকডাউন। যার ফলে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আটকে পড়া ৮১ জন বাংলাদেশি বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখ তারা ভারতের পেট্রাপোলের আনুসাঙ্গিক কাজ সেরে এপারে আসেন।

দু’দেশের দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে আলাপ-আলোচনার পর তাদেরকে লকডাউন থেকে বের হয়ে বাংলাদেশে আসার অনুমতি দেয় ভারত সরকার।

বেনাপোলে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেছেন, বাংলাদেশে ফেরা ৮১ জনের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে অধিক কড়াকড়ি ও সতর্কতা অবলম্বন করা হয়। তবে তাদের কারও দেহে উচ্চতাপমাত্রা বা করোনাভাইরাসের অন্য কোনো লক্ষণ পাওয়া যায়নি।

এদিন ভারত থেকে আসা যাত্রীদের প্রত্যেককে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। তাদের হাতে বিশেষ লাল সিল দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর