ইসলামনগর বাজারের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এগিয়ে এলেন সাবেক ছাত্রনেতা

ঢাকার সাভারের আশুলিয়ার ইসলামনগর বাজার। শুক্রবার সরেজমিন বাজারে গিয়ে দেখা যায় স্থানীয় ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলায় পরিণত হয়েছে। স্থায়ী দোকানের পাশাপাশি বাজারের ভিতর দিয়ে চলে যাওয়া ডাঃ এনাম সড়কে পজিশন বিক্রী হয়ে বসেছে বিভিন্ন ভ্রাম্যমান দোকান।

তবে উদ্বেগের বিষয় হলো, এসব অস্থায়ী দোকানগুলো বসেছে একজন থেকে আরেকজনের ন্যুণতম সামাজিক দূরত্ব বজায় না রেখে। ফলে ক্রেতারাও ওভাবে একজন অপরজনের শরীর ঘেষে কেনাকাটা করতে বাধ্য হচ্ছে।

ছবি; বার্তাবাজার।

বাজারের ভিতরে চা এবং সেলুনগুলি যথারীতি খোলা দেখতে পাওয়া গেছে। সেখানে একসাথে অনেক মানুষের ভীড় দেখা গেছে। এখানে মানা হয়নি ৩ ফুটের ন্যুণতম সামাজিক দূরত্ব।

তবে ইসলামনগর বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদিন এর নিকট জানতে চাইলে তিনি জানান যে তার কেউ শুনেনা এবং নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

এসময় তিনি আরও জানান, বাজারে মাইকিং করার পরেও তার কথা কেউ শুনে নাই এবং যে যার মতো বাজারে ঘুরাফিরা করছেন

এরকম ভয়াবহ অবস্থায় ইসলামনগর বাজারে সরকার ঘোষিত নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখতে এগিয়ে এলেন অবিভক্ত ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক মঞ্জুরে মাওলা সোহেল।

গণমাধ্যমকে তিনি এ ব্যাপারে জানান, ইসলামনগর বাজারে আপনি নিজেই দেখতে পাচ্ছেন নির্দিষ্ট সামাজিক দূরত্ব মানা হচ্ছেনা। বিশেষকরে বাজারের ভিতর দিয়ে চলে যাওয়া সরকারি রাস্তাটি বর্তমানে বাণিজ্যিক রাস্তায় পরিণত হয়েছে। বাজার কমিটি নিজেরাই খুবই ঘনভাবে অস্থায়ী দোকান বসিয়ে বাণিজ্য করছে। মূলত এইকারণেই সামাজিক দূরত্ব বজায় থাকছে না।

এসময় তিনি আরও জানান, আগামীকাল থেকে রাস্তার উপরে বসা সকল অস্থায়ী দোকান এবং চা ও সেলুনগুলিও বন্ধ থাকবে।

তবে, জেলা পরিষদের রাস্তায় এভাবে পজিশন বিক্রী করে অস্থায়ী বিভিন্ন দোকান বসিয়ে দেশের এই ভয়াবহ অবস্থায় এরকম বাণিজ্য নিয়ে একাধারে বিস্ময় ও হতাশা ব্যক্ত করেছেন সচেতন এলাকাবাসী।

এব্যাপারে ওইসব দোকান থেকে টাকা উত্তোলনকারী নুর ইসলাম জানান বাজার কমিটির সভাপতি ও সেক্রেটারির নির্দেশে রাস্তার উপরে বসা এসব টাকা তোলা হয়।

ইসলামনগর বাজারের এমন ভয়াবহ অবস্থার বিষয়ে মুঠোফোনে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ কে জানালে তিনি বিষয়টি দেখে ব্যবস্থা নিবেন বলে জানান।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর