যশোরের বেনাপোল বারোপোতা গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।তবে পুলিশের উপস্থিতিটের পেয়ে দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।
শুক্রবার(০৩ই এপ্রিল)বিকালে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান বার্তা বাজার কে জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে (এসআই)মাসুম বিল্লাহ,(এএসআই) শাহীন ফরহাদ ও কনেস্টবল মোঃআমিনুল ইসলাম বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রামের জুব্বারের বাড়িতে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছেন।
তিনি আরো জানান,পলাতক দুই আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কেএ/বার্তাবাজার