চুয়াডাঙ্গার বদরগঞ্জে আলমসাধুর ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা- ঝিনাইদহ সড়কের বদরগঞ্জ বাজারে আলমসাধুর ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলবানু চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ গ্রামের মৃত বশির হোসেনের স্ত্রী।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বৃদ্ধা গোলবানু বদরগঞ্জ বাজারে রাস্তা পার হওয়ায় সময় একটি মাছ ভর্তি আলমসাধু পিছন দিক থেকে ধাক্কা দেয় তাকে।
এসময় রাস্তার উপর পড়ে গুরুত্বর আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপতালালে ভর্ভি করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪ টার দিকে বৃদ্ধা মারা যান।
কেএ/বার্তাবাজার