মহামারি করোনাভাইরাসে পুরো বিশ্বে প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা। মৃত্যুর মিছিলে নতুন রেকর্ড গড়ছে স্পেন। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে নতুন করে ৯৩২ জন মৃত্যু হয়েছে।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার খবরে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজারের বেশি।
খবরে আরও বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। এর ইতালির পরেই করোনা ভাইরাসে ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে স্পেন।
বার্তাবাজার/এমকে