বেনাপোল বাজারে ব্যবসায়ী ও মোটরসাইকেল চালককে ভ্রাম্যমান আদালতের জরিমানা

নোবেল করোনা ভাইরাসে সরকারের দেওয়া বিধি নিষেধ অমান্য করে শৃঙ্ঘলা ভঙ্গের অভিযোগে যশোরের বেনাপোল বাজারের ৬ জন ব্যবসায়ি ও একজন মোটর সাইকেল চালকসহ সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার(০৩ই এপ্রিল)দুপুরে এ অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী ম্যাজিষ্ট্রেট(ভূমি) খোরশেদ আলম। এ জরিামানার শিকার ব্যবসায়িরা হলেন,নিউ মেডিসিন ফর্মেসী-১০০০ টাকা,সরদার ফার্মেসী-১০০০ টাকা, কাঁচা বাজারের আড়ৎদার মুজিবুর রহমানকে-৫০০ টাকা,তবিবুর রহমানকে-৫০০ টাকা মাছ ব্যবসায়ি জাহিদুলকে-৫০০ টাকা,আবুল হোসেনকে-৫০০ টাকা,শিল্পী ষ্টুডিওকে-৫০০ টাকা ও একজন মোটর সাইকেল চালককে-৫০০ টাকা জরিমানা করেন।

শার্শা উপজেলা সহকারী ম্যাজিষ্ট্রেট (ভূমি) খোরশেদ আলম বলেন, সরকারী বিধি নিষেধ অমান্য করে দুরাত্ব বজায় না রেখে তারা কেনাবেচা করছিল।ব্যবসায়িদের দোকানের সামনে তিন ফুট করে গোলাকার চিহৃ রাখার কথা।

সেখানে দাঁড়িয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রয়োজনীয় পন্য সামগ্রী ক্রয় করার কথা।কিন্তু এসব শৃঙ্খলা বজায় না রেখে একই জায়গায় অধিক লোকের সমাগম করায় ৫ জন ব্যাবসায়ি এবং একজন মোটরসাইকেলে ৩ জন আরোহী উঠার অপরাধে মোট ৬ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসিল্যান্ড খোরশেদ আলম ও সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় থাকা অসহায় এবং পাগল শ্রেনীর মানুষদের মাঝে শুকনা খাবার ও মাস্ক বিতরন করেন।এসময় সেনাবাহিনীর সদস্যরা ও এ্যাসিল্যান্ডকে সহযোগিতা করেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর