করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউন ঘোষণা করেছে মধ্য আমেরিকার দেশ পানামা। তবে ভিন্ন এক পদ্দতিতে তা বাস্তবায়ন করছে লকডাউন। নারী পুরুষের জন্য আলাদা সময় করে লকডাউন রুটিন করা হয়েছে দেশটিতে।
সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার এই ৩দিন শুধু নারীরা অতি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ঘরের বাইরে যেতে পারবেন। আর পুরুষরা পারবেন মঙ্গল, বৃহস্পতি ও শনিবার। রোববার সবাইকে ঘরে থাকতে হবে।
অন্তত ১৫ দিন এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে পানামার সরকারি কর্মকর্তারা। তারা জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এর আগে পানামা কর্তৃপক্ষ জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার নির্দেশ দেয়। তারপরও উদ্বেগজনক হারে লোকজন ঘরের বাইরে থাকায় নারী ও পুরুষের জন্য সপ্তাহের দিনগুলো ভাগ করে দেয়া হয়েছে।
পানামায় এখন পর্যন্ত এক হাজার ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণ বন্ধ করা হয়েছে। ২২ মার্চ থেকে বিমানবন্দরগুলো বন্ধ। রাত থেকে ভোর পর্যন্ত চলছে কারফিউ।
বার্তাবাজার/এসজে