গণফোরামের উদ্যোগে নিম্নবিত্ত ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

গণফোরামের উদ্যোগে নিম্নবিত্ত ও ভ্রাম্যমান প্রায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ১১টায় শুরু করে বিকাল ৩টা পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলে।

পলাশপুর, জাপানী বাজার, শনির আখড়া, যাত্রাবাড়ী এবং কাজলা, মাতুয়াইল মাদ্রাসা বাজার, ভাংগা প্রেস, ডি এন ডি বাধ, যাত্রাবাড়ী ও পার্শ্ববর্তী এলাকায় নিম্নবিত্ত ও ভ্রাম্যমান দুঃস্থ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

খাদ্য সামগ্রীর প্যাকেটে চাল, আলু, ডাল, সাবান, মাস্ক ও সচেতনা মূলক একটি গণফোরামের প্রচারপত্র্র ছিলো। এ সময় বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক নারী, পুরুষের হাতে খাদ্য সামগ্রী তোলে দেওয়া হয়।

ছবি: বার্তা বাজার

এ সময় দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, লতিফুল বারী হামিম, রফিকুল ইসলাম পথিক, নাসির হোসেন, মাওলানা আজাহারী, মুহাম্মদ উল্লাহ মধু, সানজিদ রহমান শুভ, এলিজা রহমান, মোবারক হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেন, সরকারের মন্ত্রীরা বলছে জনগনের জন্য বিভিন্ন ধরনের প্রনোদনা ঘোষনা করা হচ্ছে। সবার ঘরে খাদ্য পৌছে দেওয়া হবে কিন্তু এখানে এসে মানুষের মুখে শুনলাম সরকারী নেতারা মিথ্যা বলছে। মানুষের দূর্দশার শেষ নাই, হাহাকাররে শেষ নাই। কর্মহীন মানুষের হাতে কার্যকর সহায়তা পৌছে দেওয়া। সরকারের উচিত শুধু রাস্তা পাহাড়া নয় মানুষের পাশে দাড়ানো। মানবিক আচরন করা।

নেতৃবৃন্দরা আরও বলেন, চতুর্থ দিনের মত আমরা মানুষের হাতে খাদ্য সামগ্রী তোলে দিচ্ছি। আমাদরে এ তৎপরতা অব্যহত থাকবে। সমাজের বিত্তবানরা আমাদের পাশে দাড়ালে আরো অধিক সংখ্যাক মানুষরে হাতে সাহায্য সামগ্রী পৌছে দিতে পারব।

আগামীকাল (০৪ এপ্রিল) শনিবার দক্ষিন কমলাপুর ও পার্শ্ববর্তী এলাকায় নিম্নবিত্ত ও ভ্রাম্যমান দুঃস্থ পরিবারের মাঝে সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরন করা হবে বলে জানিয়েছেন তারা।

কাফিল/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর