টাঙ্গাইলে ৯টি দোকান পুড়ে ছাই

টাঙ্গাইলের কালিহাতীর রামপুর ভাষানী মার্কেটে ৯টি দোকান ও একটি কিন্ডার গার্ডেন স্কুল পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা।

শুক্রবার বিকেল ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিক থেকে আগুনের সুত্র পাত হয়।কালিহাতী ফায়ারসার্ভিসের একটি একটি দল প্রায় দুই ঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।

এসময় উপস্থিত ছিলেন,কালিহাতী সহকারি কমিশনার (ভূমি)শাহরিয়ার রহমানসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারিরা,বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির।

জানাগেছে,একটি গার্মেন্টের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারি দিকে ছড়িয়ে পড়ে।বাজার লকডাউন থাকায় কোন লোকজন ছিলনা।

খবর পেয়ে বাজার বণিক সমিতি,স্থানীয়রা,ফায়ার সার্ভিসের একটি দল ও উপজেলা প্রশাসন প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।ক্ষতিগ্রস্থ দোকানগুলো হলো,সুতার দোকানে ১৪ লাখ,গার্মেন্টের দোকানে ১২ লাখ শাড়ি কাপড়ের দোকানে ৩ লাখ,ষ্টেশনারি দোকানে ১০ লাখ,ওষুধের দোকানে ১২ লাখ,সেলুন,ইলেক্টনিক্স এর দোকানে ৩ লাখ,ডেকোরেটর দোকানে ১০ লাখ,রোজভ্যালি স্কলের ১৫ লাখ টাকার ক্ষতি হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর