বিশ্বের বিভিন্ন দেশে লকদাউন মানতে আরোপ করা হচ্ছে কড়াকড়ি আইন। ফিলিপাইনেও ঠিক তেমনই হয়েছে। লকডাউনে কেউ বাইরে গেলেই তাকে গুলি করে হত্যা নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।
করোনাভাইরাস প্রতিরোধে ফিলিপাইনের সবচেয়ে বড় দ্বীপ লুজানে ১ মাসের লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু অনেকে তা মানছেনই না। তাই ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে দেশটির পুলিশ ও সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যারাই বাড়ির বাইরে বের হয়ে সমস্যা তৈরি করবে, তাদের যেন দেখামাত্রই গুলি করা হয়।
আলজাজিরা জানায়, বুধবার শেষরাতে জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেন, ‘এই সংকটকালে সবাই মিলে যদি আইন না মানি তাহলে আমাদের কেউ বেচে থগাকতে পারবো না। সবাই ঘরে অবস্থান করুন। তা না হলে ভাইরাসটি প্রতিরোধে করা যাবে না।’
ফিলিপাইনের স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশটিতে ২ হাজার ৩১১ জন আক্রান্ত হয়েছে। অন্তত ৯৬ জন মারা গেছেন। দেশটিতে এক মাসের লকডাউন চলছে।
বার্তাবাজার/এসজে