গিভ এ হ্যান্ড” এর উদ্যোগে গরীব ও দুঃস্থদের জন্যে “ফুড ফর ফ্যামিলি সাপোর্ট”
আজ (শুক্রবার) গিভ এ হ্যান্ড উদ্যোগে আশকোনা আদর্শ স্কুল মাঠে গরীব, দুঃস্থ অসহায় ৩৫০টি পরিবারের জন্যেকভিড-১৯ ফুড ফর ফ্যামিলি সাপোর্ট কার্যক্রম আয়োজন করা হয়।
উক্ত কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নায়িকা নিপুণ আক্তার, অভিনেতা ও প্রযোজক নজরুল রাজ, নায়িকা অঞ্জনা, মডেল বারিশ হক, র্যাম্প মডেল সাইদাহক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিনখান আওয়ামীলীগ এর অন্যতম নেতা, সাধারণ মানুষের অহংকার ও ঢাকা মহানগর আওয়ামীলীগ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার বেলায়েত হোসেন মুকুল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন গিভ এ হ্যান্ড ও অন্যতম দাতা সদস্য কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ কমিটির সদস্য জমির শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কেএ/বার্তাবাজার