করোনা মোকাবিলায় বিশ্বের অনেক দেশের মতন লকডাউনে যাচ্ছে সিঙ্গাপুরও। জরুরী সেবা ছাড়া প্রায় সকল ধরণের কর্মস্থল এক মাসের জন্য বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
সিঙ্গপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং শুক্রবার (৩ এপ্রিল) এক ঘোষণার মাধ্যমে এই তথ্য জানান।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামী ৭ এপ্রিল থেকে দেশটিতে লকডাউন শুরু হবে। চলবে ৪ এপ্রিল পর্যন্ত। তবে যদি এই পরিস্থিতি থেকে উন্নতি না হয় তাহলে আরও বাড়তে পারে লকডাউনের সময়।
দেশটির প্রধানমন্ত্রী তার ঘোষণায় জানান, আমরা ইতিমধ্যেই জেনেছি করোনা আক্রান্ত ব্যক্তির কোনো লক্ষণ প্রকাশ পায় না; তবুও ভাইরাসটি অন্যের মধ্যে ছড়ায়।
বার্তাবাজার/এসজে