সিরাজদিখানে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

সিরাজদিখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৭ টা হতে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে ঘুরে ২ শতাধিক পরিবারের হাতে যুবদল কেন্দ্রিয় কমিটিরসহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ চাল, ডাল, আটা, আলু, লবন, চিনি, তৈল, গুরু দুধ ও সাবান তুলে দেন।

এ সময়ে সোহেল আহমেদ বলেন, বৈশ্বিক করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশ এর প্রভাব পরায় জনগন কর্মহীন ভাবে নিজ ঘরে আবদ্ধ রয়েছে। এতে জনজীবনে দুভোর্গ পোহাতে হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দিয়েছে জনগনকে সহযোগিতা করার জন্য। সেই আলকে সারা বাংলাদেশ সহ সিরাজদিখান উপজেলায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ঘরে থাকুন নিজে নিরাপদ থাকুন পরিবার কে নিরাপদ রাখুন।

এ সময়ে সাথে ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইমতিয়াজ নবী, মাহবুবুর রহমান ঝন্টু, মেহেদী হাসান, মাসুদ মোল্লা, এ আর মানিক , শ্রমিক দল সাধারণ সম্পাদক বাদশা মিয়া, আনু শেখ, ছাএ নেতা মাহামুদ হাসান ফাহাদ, জিতু হাওলাদার, রবিন শেখ, মো. হিমেল, আ.কাইয়ুম প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর