মুন্সীগঞ্জ সিরাজদিখানে অসহায় বেদেপল্লীতে খাদ্য পৌঁছে দিলেন যুবলীগ নেতা আনিসুল রহমান রিয়াদ।
উপজেলার মালখানগর ইউনিয়নে আজ শুক্রবার ৩ এপ্রিল বেলা ১২টার সময় বেদেপল্লীতে যুবলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের ছেলে আনিসুর রহমান রিয়াদ শতাধিক বেদে নৌকায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পন্য পৌঁছে দেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এই সময় উপস্থিত ছিলেন মালখানগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিন সহ যুবলীগ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী।
খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পন্য পৌছানোর সময় জানতে চাইলে আনিসুর রহমান রিয়াদ জানান বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশ অনুযায়ী নিজ অবস্থান থেকে মানবতার সেবায় এই সহয়তা, এছাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক মামুন, কলেজ ছাত্রলীগের সভাপতি রুবেল, যুবলীগ নেতা সায়েম, ছাত্রলীগ নেতা শুভ, রিফাত এর নেতৃত্বে ইউনিয়নের ২০০ শত সুবিধা বঞ্চিত মানুষের বাড়ি বাড়িতে আমরা খাদ্য পৌঁছে দিব।
বার্তাবাজার/এমকে