করোনায় জুমার নামায বন্ধ করতেই ৩ ঘন্টার কারফিউ!

করোনা ভাইরাসে বিশ্বের আর সব দেশের মতন পাকিস্তানও নুয়ে পড়েছে। শুক্রবারের সাপ্তাহিক জুম্মার নামাজ বন্ধ রাখতে তাই দেয়া হলো বাধ্যতামূলক কারফিউ। দুপুর ১২টা থেকে তিন ঘন্টার কারফিউ ডেকে সরকার শুধু জুম্মার নামাযটা বন্ধ রাখার চেষ্টা করেছেন যাতে করোনা ভাইরাস আরও ব্যাপকভাবে না ছড়াতে পারে।

সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, এর আগের সপ্তাহের জুমার নামায বন্ধ করতে পাএনি সরকার। ফলে করোনা ভাইরাস নিয়ে বেড়ে যায় দুশ্চিন্তা। ফলে এই সপতাহে ৩ ঘন্টার কারফিউ ডাকা হলো।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান, বাংলাদেশ এমনকি ভারতের ধর্মীয় বড় সম্প্রদায়গুলোর মধ্যে সামাজিক দূরত্ব বোঝায় রেখে চলার নিয়ম করতে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। যাতে দেশগুলোতে করোনা ভাইরাসের বিস্তার ঠেকানো যায়।

জনসংখ্যার দিক থেকে পৃথিবীর ৫ম অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ায় করোনা ভাইরাসের মহামারি নিয়ে সতর্ক করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছে, এখানাকার দুর্বল জনস্বাস্থ্য ব্যবস্থাকে করোনা ভাইরাস সহজে আচ্ছন্ন করে ফেলবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর