গোপালগঞ্জে নভেল করোনা (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় ইমাদ পরিবহন (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শেখ হাবিবুর রহমান ইবাদতের উদ্যোগে অসহায়, কর্মহীন, দুস্থ্য পরিবার ও পরিবহনের স্টাফদের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভৈজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে শহরের আলিয়া মাদ্রাসা রোডস্থ ইমাদ পরিবহনের প্রধান কার্যালয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা উপস্থিত থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমের শুভ সূচনা করেন।
এ সময় ইমাদ পরিবহনের উপদেষ্টা মোঃ এঞ্জেল শেখ, পরিবহনের ম্যানেজার (গোপালগঞ্জ) শেখ রেজাউল করিম বাসু ও ম্যানেজার (ঢাকা) মোঃ সেলিম শেখ সহ পরিবহনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে ইমাদ পরিবহনের পক্ষে তাদের স্বেচ্ছাসেবকরা সামাজিক দুরত্ব বজায় রেখে প্রত্যেকের বাড়ী গিয়ে ৫ শত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বার্তাবাজার/এমকে