সারাবিশ্বে করোনায় মারা যাওয়া লোকদের মিছিল ক্রমাগত বড়ই হচ্ছে। থামছে না নতুন আক্রান্তের সংখ্যা। ইউরোপের প্রায় পুরোটাই গ্রাস করে ফেলেছে করোনা ভাইরাসে। সরকারের কিছু পদক্ষেপের জন্য এখন পর্যন্ত ভাল আছে বাংলাদেশ। মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারনাতো চলছেই।
কিন্তু সাধারোন মানূষ সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে দলবেঁধে ঘুরে বেড়াচ্ছে হাটে বাজারে। সারাদেশেই এই অবস্থা চলমান। মাগুরার মুহাম্মদপুর উপজেলাতেও একই অবস্থা। মুহাম্মাদপুরের ইউএনও তার এলাকার লোকদের নিয়ে নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন এমনই কিছু কথা। যেখানে ফুটে উঠেছে তার অসহায়ত্বের ছাপ।
ইউএনও মিজানুর রহমান তার ফেসবুকে লিখেছেন, করোনা সম্পর্কে মানুষকে বুঝিয়ে বলতে বলতে মনে হচ্ছে মুখের ভাষাই শেষ। আর কতো বা কিভাবে বুঝিয়ে বললে মানুষের বোধোদয় হবে। চারিদিকে রোগ কোনো না কোনো ভাবে ছড়িয়ে পড়ছে। সকলের যেখানে হোম কোয়ারেন্টিনে থাকার কথা সেখানে ঠিক তার বিপরীত। ঈদের খুশির মতো মানুষ এ বাড়ি ও বাড়ি দাওয়াত খেয়ে বেড়াচ্ছে আর বিকেল হলেই বাজারে উপছে পড়া ভিড়। এ যেন এক মিলন মেলা! কি হচ্ছে এ সব? মানুষ কি মৃত্যু দেখেও শিক্ষা নিবে না? চীন, স্পেন, ইতালি, আমেরিকা, বৃটেন, পাকিস্তান, ভারতের মতো পরাক্রমশালী দেশ যখন হিমশিম খাচ্ছে করোনা পরিস্থিতি মোকাবিলায়। সেখানে আমাদের দেশের অবুঝ মানুষরা আনন্দে মেতেছে বাজার ঘাটে। সকলের কাছে সনির্বন্ধ অনুরোধ দয়া করে আপনি নিজ গৃহে অবস্থান করুন। নিজে বাঁচুন অন্যকে বাঁচতে সহায়তা করুন।
বার্তাবাজার/এসজে