ইরানে করোনায় একদিনে শতাধিক প্রাণহানি

ইরানে প্রাণঘাতী করোনায় গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশটিতে নতুন করে ১৩৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

আজ শুক্রবার (০৩ এপ্রিল) এ তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুরি জানায়, একদিনে আরও শতাধিক প্রাণহানির পর দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ২৯৪।

শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে তিনি জানান, নতুন আক্রান্ত নিয়ে দেশে এখন পর্যন্ত ৫৩ হাজার ১৮৩ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪ হাজারের বেশে রোগীর অবস্থা আশঙ্কাজনক। তারা পর্যবেক্ষণে রয়েছেন।

ইরান শুধু মধ্যপ্রাচ্যে নয় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলোর একটি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় অবশ্য জানানো হয়, আক্রান্ত ৫০ হাজারের বেশি মানুষের মধ্যে ১৭ হাজার ৯৩৫ জন চিকিৎসার পর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

ইরানের স্পিকার আলি লারজানির দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে গতকাল। এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রীসহ আরও অনেক হাই প্রোফাইল নেতা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর