অতি সম্প্রতি সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে দিল্লির নিজামুদ্দিন মার্কাজে বেশ বড় করে জমায়েত হয়েছিল তাবলিগ জামাতের। এরপর থেকেই ভারতে করোনা ভাইরাস ছড়িয়েছে খুব দ্রুত। তাদের মাঝেই ৬ জন ভর্তি হয়েছেন গাজিয়াবাদের এমএমজি হাসপাতালের আইসোলেশোন ওয়ার্ডে। কিন্তু ধর্মীয় সংঠন করা এই ৬ লোক অসভ্যতার চুড়ান্ত দেখাচ্ছেন নার্স, স্বাস্থ্যকর্মীদের সাথে।
বাধ্য হয়ে এই ৬ জনের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ পুলিশ।
হাসপাতালের প্রধান ডাক্তার রবীন্দ্র সিং জানান, এই ৬ জনের কারণে পুরো আইসোলেশন ওয়ার্ডে নার্সরা কাজ করতে পারছেন না। কখনও পোষাক খোলে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, নার্সদের কাছে বিড়ি সিগারেট চাইছে। তাদেরকে নিয়ে মহা বিপাকে পড়েছে এমএমজি হাসপাতাল কর্তৃপক্ষ।
তিনি আরএ জানান, এই মুহূর্তে সবচেয়ে বিপাকে গাজিয়াবাদের হাসপাতাল। অভিযুক্তদের পুলিশ এক্ষুণি গ্রেফতার করতে পারবে না। কারণ সংক্রমণের ভয় রয়েছে। অন্যদিকে নার্সরাও তাদের ওয়ার্ডে গিয়ে ওষুধপত্র দিতে পারছেন না চূড়ান্ত অসভ্যতার জন্য।
বার্তাবাজার/এসজে