নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই রোগীর বাড়িসহ আশেপাশের ৩টি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। বগুড়ার ধুনটে ঘটেছে এই ঘটনা। উপজেলার শিয়ালী গ্রামের এক ব্যাক্তির নমুনা পরীক্ষা করার রিপোর্ট আসারা আগেই তার বাড়িসহ আশেপাশের ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছে ইউএনও রাজিয়া সুলতানা।
জানা যায়, ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন ৪৫ বছর বয়স্ক ওই ব্যক্তি। গত ২৪ মার্চ সর্দি-জ্বর-কাঈতে আক্রান্ত হয়ে ঢাকা থেকে আসেন বগুড়ার শিয়ালী গ্রামে। শারীরিক অবস্থা আরও খারাপ হলে পরিবারের সদস্যরা ২৯ মার্চ তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে।
কিন্তু করোনা সন্দেহ হলে ডাক্তাররা তাকে করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তির জন্য রেফার্ড করেন। করোনা উপসর্গ থাকায় বুধবার তার নমুনা সংগ্রহ করে বৃহস্পতিবার রাজশাহী ল্যাবে পাঠানো হয়। কিন্তু পরীক্ষার রিপোর্ট আসার আগেই বৃহস্পতিবার রাত ১০টায় তিনটি বাড়ি লকডাউন করা হয়।
এ ব্যাপারে ইউএনও রাজিয়া সুলতানা জানান, নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই বাড়িগুলো লকডাউন করা হয়েছে। এসব পরিবারে খাদ্য সরবরাহ করা হচ্ছে।
বার্তাবাজার/এসজে