মানুষের পাপের কারণেই বিশ্বে এ মহামারি করোনা: মাওলানা সাদ

ভারতের তাবলিগ জামাতের নেতা মাওলানা সাদের খোঁজ পাচ্ছে না। দিল্লি পুলিশ খুঁজছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর মধ্যেই জানা যায়, কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

এক অডিওবার্তায় মাওলানা সাদ নিজেই এ কথা জানিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়া।

অডিওবার্তায় মাওলানা সাদের এমন বক্তব্যের পর তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছে দিল্লি পুলিশ। গত বুধবার মারকাজ ইউটিউব চ্যানেলে সাদের ২টি অডিও ক্লিপস প্রকাশ করেছে।

এর প্রথমটিতে সাদকে বলতে শোনা গেছে, করোনাভাইরাস তাবলিগ জামাতের কাউকে স্পর্শ করতে পারবে না। তবে মৃত্যুর জন্য মসজিদই সর্বোত্তম স্থান।

পরে অডিও ক্লিপসে ভিন্ন বার্তা দেন সাদ। সেখানে তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানান। সাদ বলেন, সন্দেহাতীতভাবে মানুষের পাপের কারণেই বিশ্বে এ মহামারি পাঠিয়েছেন আল্লাহ। আমাদের এ সময়ে বাড়িতে থাকা উচিত ও আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া উচিত। তাছাড়া চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং সরকারের প্রশাসনের সহযোগিতা করা উচিত। আমাদের সাথীরা যে যেখানেই থাকুন সরকারের নির্দেশ মোতাবেক আপনারা কোয়ারেন্টাইনে চলে যান। এটা ইসলাম ও শরিয়তের বিপক্ষে নয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর