স্বেচ্ছায় বান্ধবীর শরীর থেকে করোনা গ্রহণ করলে জার্মান মেয়র

প্রাণঘাতী করোনাভাইরাস যখন বিশ্বব্যপী আতঙ্ক সৃষ্টি করেছে ঠিক তখনই নিজের বান্ধবীর শরীর থেকে স্বেচ্ছায় করোনাভাইরাস গ্রহণ করেছেন জার্মানির মেয়র স্টিফান ভন ড্যাসেল (৫৩)। তবে এর আগেই তিনি জানিয়েছিলেন তিনি করোনাভাইরাস গ্রহণ করবেন। সেই কথাই তিনি রেখেছেন এবং এর অভিজ্ঞতা সম্পর্কে জানিয়েছেন।

স্টিফান ভন ড্যাসেল জানান, করোনাভাইরাস শরীরে নেওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। ভন ড্যাসেল গ্রিন পার্টির রাজনীতিবিদ এবং বার্লিনের মিট্টি জেলার মেয়র।

তিনি বলেন, এখন মনে হয় আমি ঠিক আছি। তবে দীর্ঘদিন অসুস্থ ছিলাম। তিনি জানান, তার চিন্তাভাবনার বাইরে দীর্ঘদিন ছিল এই প্রাণঘাতী ভাইরাস। ভাইরাসটি খুব খারাপ বলেও মন্তব্য করেন মেয়র।

স্টিফান ভন ড্যাসেল আরও বলেন, নিজেকে আনন্দিত করার জন্যই ইচ্ছাকৃতভাবে সংক্রমিত হয়েছি। আমি ভেবেছিলাম এটা হয়তো তিন দিনের মতো শরীরে থাকবে, তারপর সুস্থ হয়ে উঠবো। তবে এটা আমার ধারণার চেয়ে দীর্ঘদিন আমাকে ভুগিয়েছে। এই সময়টা আমি সেলফ কোয়ারেন্টিনে ছিলাম। যাতে অন্য কেউ সংক্রমিত না হয়।

মেয়র জানান, তিনি তার বান্ধবীর শরীর থেকেই করোনাভাইরাস গ্রহণ করেন। তার বান্ধবী নেদারল্যান্ড ভ্রমণ করার সময় করোনায় আক্রান্ত হন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর