জ্বরে কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরায় ৫ বাড়ি লকডাউন

সাতক্ষীরা সদর উপজেলার নারায়নপুর গ্রামে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া কলেজ ছাত্রের বাড়িসহ পাঁচ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এর আগে স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা ও ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে জানাযা শেষে তার মরদেহ দুপুরে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে জ্বরে আক্রান্ত হয়ে মারা যায় কলেজছাত্র হাসান আলীর মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাশিষ চৌধুরী জানান, মরদেহ সমাহিত করার পর মারা যাওয়া কলেজ ছাত্র হাসান আলীর বাড়িসহ ৫ বাড়ি লকডাউন করা হয়েছে।

ওই কলেজ ছাত্রের মা জানায়, ৬-৭ দিন ধরে জ্বরে ভুগছিল ওই কলেজছাত্র। গ্রাম্য ডাক্তারের থেকে ওষুধ খাওয়ানো হলেও সে সুস্থ হয়নি। বৃহস্পতিবার রাতে সে মারা যায়। মৃত্যুর সময় তার মুখ দিয়ে রক্ত বের হয় বলেও জানায় মৃত কলেজছাত্রের মা।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর