সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতিতি মোকাবেলায় সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক এমপি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে পৃথক পৃথকভাবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালিগঞ্জ উপজেলার নলতায় পাঁচ শতাধিক হত দরিদ্র দিনমুজুর মানুষের মাঝে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আফম রুহুল হক এমপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এ সময় তারা পরিবার প্রতি ১০ কেজি চাউল, এক কেজি ডাল, এক কেজি, আলু, পাঁচ’শ গ্রাম তেল, পাঁচ’শ গ্রাম লবণ, পাঁচ’শ গ্রাম পেঁয়াজ, আড়াই’শ গ্রাম রসুন ও সাবানসহ খাদ্য সামগ্রী তুলে দেন।

এদিকে, সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে জেলা শহরের বিভিন্ন এলাকায় পৃথক পৃথকভাবে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর