এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকভ লিৎজম্যান ও তার স্ত্রী। আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এ খবর প্রকাশের পর পরই আইসোলেশনে গেছেন দেশটির একাধিক শীর্ষ সরকারি কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা মোসাদ ও জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যরা।
লিৎজম্যান ও তার স্ত্রীকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। তারা বর্তমানে ভালো আছেন। তাদের চিকিৎসা চলছে।
এদিকে, দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কোয়ারেন্টিন থেকে বের হয়ে এসে খবর শোনার পর আবার কোয়ারেন্টিনে ফেরত গেছেন। কারণ স্বাস্থ্যমন্ত্রীর সাথে তার প্রায়ই বৈঠক হতো। এর আগে তার অপর এক সহযোগী করোনা আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে ছিলেন তিনি। তবে পরীক্ষা করা হলে তিনি করোনায় আক্রান্ত হননি বলে জানা গেছে।
বর্তমানে ইসরাইলে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮০০’র ও বেশি মানুষ। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ৩৬ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস