৩শ পরিবারে খাদ্য সহায়তা দিলেন আমেরিকা প্রবাসী আইয়ুব আলী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়নের ৩শ গরীব অসহায় পরিবারে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। মুছাপুরের আমেরিকা প্রবাসী আইয়ুব আলীর অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরনবী বাবুলের বাড়ির সামনে এ কার্যক্রমে উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

এসময় মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরনবী বাবুল ছাড়াও অন্যান্যের মধ্যে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহীনুল ইসলাম সুমন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আহছান উল্লাহ ভুট্টো, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হেদায়েত উল্যাহ মানিক, ৬নং ওয়ার্ডের সেলিম উল্যাহ, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক কামরুল হাসান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন খোকন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী আমেরিকায় অবস্থান করছেন। অসুস্থতার কারণে দেশে আসতে না পারলেও বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে ‘লকডাউনে’ আক্রান্ত এলাকাবাসীর জন্য নিজ উদ্যোগে নেতৃবৃন্দের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা করেন।

প্রবাসী আইয়ুব আলী জানান, করোনা মহামারিতে নিউইয়র্ক সম্পূর্ণ লকডাউনে তিনি অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন। তবুও এলাকার অসহায় জনগনের কষ্টের কথা চিন্তা করে তিনি এ ব্যবস্থা করেছেন। তাঁর সুস্থতার জন্য এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন। অচিরেই তিনি দেশে এসে জনগণের সঙ্গে সামিল হবেন বলেও জানান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর