করোনাভাইরাস : সারাদেশে ২৪ ঘন্টায় ৫১৩ জনের নমুনা পরীক্ষা

গত ২৪ ঘন্টায় দেশে ৫১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আইইডিসিআরের নিয়মিত অনলাইন ব্রিফিং-এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে সংযুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানান, দেশে নতুন করে পাঁচজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এসময় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের পাশাপাশি চেম্বারে সেবা নিশ্চিত করার তাগিদ দিয়ে বেশি বেশি পরীক্ষা করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

নতুন আক্রান্ত ৫ জনসহ এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১ জনে।

আইইডিসিআর ছাড়াও বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে ১৪ প্রতিষ্ঠানে কোভিড-১৯’র পরীক্ষা চলছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, গেল ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যু নেই।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর