সামাজিক দূরত্ব বজায় রেখে আলফাডাঙ্গায় খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সারি সারি সামাজিক দূরত্ব সংবলিত বৃত্তের লাইনে থেকে ইউনিয়নের ১৮০টি পরিবারের মাঝে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান বলেন, ‘অনেক সময় খাদ্য সামগ্রী বিতরণের মুহুর্তে গণজমায়েত তৈরী হয়। তাই খাদ্য সামগ্রী বিতরণের সময় কাছাকাছি থেকে যেন কেউ করোনাভাইরাসে আক্রান্ত না হয় সেজন্য রং দিয়ে তিন ফুট দূরে দূরে গোল বৃত্ত আঁকা হয়েছে। এই বৃত্তে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।’

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর