বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি!

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১০ লাখ ১৫ হাজার ৮৭৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যুবরণ করেছেন ৫৩ হাজার ২১৮ জন মানুষ। কিন্তু আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার চিফ মেডিকেল অফিসার ডা. ব্রেন্ডান মার্ফি। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

ডা. মার্ফি বলেন, বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত এখন ১০ লাখ ছাড়িয়েছে। আমাদের বিশ্বাস, প্রকৃত সংখ্যাটা এর থেকে ৫ থেকে ১০ গুণ। তার মতে করোনায় প্রকৃত আক্রান্ত ৫০ লাখ থেকে ১ কোটি।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে তার আস্থা আছে। বলেন ব্রেন্ডান। তার দাবি, বিশ্বজুড়ে অস্ট্রেলিয়াতেই করোনা পরীক্ষার হার সবচেয়ে বেশি।

এখন পর্যন্ত অষ্ট্রেলিয়ায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছের ৫ হাজার ২০০ জন। যার মধ্যে মারা গেছে ২৪ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর